ধানমন্ডির তাকওয়া মসজিদে কোরবানির পশুর চামড়া বিক্রি রেকর্ড দামে
ঢাকা : ১২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
এবছরের ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া স্থানীয় টেন্ডারে রেকর্ড দামে বিক্রি হয়েছে। গরুর চামড়া প্রতিটি তেরোশ বাহাত্তর (১৩৭২)টাকা বিক্রি হয়।তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজনে এই টেন্ডারে মোট আটশ তিপ্পান্ন টি চামড়া বিক্রি হয়। এই টাকা মসজিদের যাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুঃস্থ মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানা গেছে।
গতকাল বিকালে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামে চামড়া ক্রয় করে ইমেক্স লেদার লিমিটেড। তাদের দেওয়া দাম তেরোশ বাহাত্তর টাকা।
উল্লেখ্য,এবছর সরকার ঢাকায় প্রতিটি চামড়ার দাম নির্ধারণ করে তেরোশ পঞ্চাশ টাকা (১৩৫০)। টেন্ডারে বিক্রি করে পাওয়া দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বাইশ ( ২২ ) টাকা বেশি।
তাকওয়া মসজিদ সোসাইটির এসিট্যান্ট সেক্রেটারি হাসান সরিফ সিদ্দিকী বলেন, চামড়ার দাম বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মসজিদের আয় বৃদ্ধি পেলে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।
তিনি বলেন, যেভাবে তাকওয়া মসজিদ সোসাইটি এবারে কোরবানির চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করেছে এটা অন্য মাদ্রাসা ও মসজিদ আগামীতে অনুসরণ করতে পারে।যদি কেউ প্রয়োজন মনে করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আগামীতে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।
স্থানীয় চামড়া শিল্পের সাথে জড়িতরা তাকওয়া মসজিদ সোসাইটির এই টেন্ডারকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।
তারা বলছেন, ধানমন্ডির তাকওয়া মসজিদের এই টেন্ডার শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে।
বার্তাপ্রেরক:
(মো. কামাল হোসেন )
01831117777
adprkamal@gmail.com
