ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৭ কলেজ যেভাবে
সরকারি ৭ কলেজকে সাইন্স , আর্টস ও হিউমেনিটিজ , বিসনেস, ল এন্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।
সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বদরুননেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস এন্ড হিউমেনিটিজ,তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সহরাওয়ার্দি কলেজকে স্কুল অব ল এন্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন উপাচার্য ও একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ও চালু থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে
