পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

‘অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্য ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ-কৃষি-খাদ্য  এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি।

পাটপণ্যের এতো বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে সামনাসামনি দেখলাম। ‘ বুধবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ পরিদর্শন শেষে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম,এমপি এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম আরো বলেন,’ এই সরকারের পরিকল্পনা বিশেষকরে গ্রামীন অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা আর উৎসাহিত করা যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে।সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীন মানুষগুলো ধরে রেখেছে।তা এগিয়ে নিতে কি সমস্যা আছে,সে সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নিবো।

‘ এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন এন্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব)  মো: জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, মেলা আয়োজন সংশ্লিষ্টগণ, চারকল এসোসিয়েশন প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন।

  এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার প্রতিটা স্টল পরিদর্শন করে অনেক পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার বিষয়ে আশ্বাস দেন। উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বস্ত্র ওপাট মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ আয়োজন করে। মহামান্য রাষ্ট্রপতি এমেলার ভার্চুয়াল উদ্বোধন করেন। মেলায় মোট ৭২ টি স্টল এর অধিকাংশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ধীন জেডিপিসি’র প্রশিক্ষিত উদ্যোক্তাদের। এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।