একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন

১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।

সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত এবং ১টি মেয়াদ বৃদ্ধির প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ভৌত অবকাঠামো, কৃষি ও শিল্প খাতভিত্তিক এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ১৯৯১ লাখ টাকা ধরা হয়েছে। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভা কক্ষে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানোর কথা রয়েছে।