‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক নূর

‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক নূর

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন‍্য এ বছর ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নুর মোহাম্মদ ভূঁইয়া।

শরিবার সন্ধ্যায় ( ২৪ মে ) রাজধানীর মালিবাগ স্কাই সিটি হোটেল জমকালো গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম এ পুরষ্কার প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম সভাপতি মো: সাঈদুর রহমান।

এবারের আসরে ব্যবসা- বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা,
চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তিসহ ৩০ জন সেরা ও সফল ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়।