স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’য় থেকে বেরিয়ে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তাঁর ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ ম্যাডামের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।”

‘‘ এখানে পরীক্ষাগুলো করার পরে বোর্ড সিদ্ধান্ত নেবেন পরবর্তি পদক্ষেপ কী হবে।” 

লন্ডনে চার মাস উ্ন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

লন্ডনে ‘লন্ডন ক্লিনিকে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হয়।

লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসন।