প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা
শনিবার ২৮ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর ৮৫তম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানের পক্ষে বিএনপি’র চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ ২৮ জুন ২০২৫, সোমবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে জন্মদিনের কেক ও ফুলের তোড়া প্রধান উপদেষ্টার বাসভবন যুমনায় পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
