দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল গার্দিওলার সিটি

দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল গার্দিওলার সিটি

টটেনহাম তাহলে এখন ম্যানচেস্টার সিটির জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। সিটির মাঠ ইতিহাদে গিয়ে ২-০ গোলে জিতে আসা, যেনতেন কথা নয়। প্রিমিয়ার লিগে আজ ঠিক এই ব্যবধানেই সিটিকে হারিয়েছে টটেনহাম।
গত মৌসুমেও ইতিহাদে গিয়ে সিটিকে ৪-০ গোলে হারিয়েছিল টটেনহাম। সব মিলিয়ে ইতিহাদে প্রিমিয়ার লিগে দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে টটেনহাম। গার্দিওলা কোচের দায়িত্ব নেওয়ার পর এত দিন প্রিমিয়ার লিগে সিটিকে সবচেয়ে বেশি হারানোর রেকর্ড ছিল লিভারপুলের, ১০ বার। আজ টটেনহাম লিভারপুলের সেই রেকর্ডেও ভাগ বসাল।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর গার্দিওলার নতুনভাবে সাজানো সিটি নিয়ে অনেক হইচই হচ্ছিল। মনে হচ্ছিল, এবার বুঝি গত মৌসুমের সব সমস্যা গায়েব। কিন্তু টমাস ফ্রাঙ্কের টটেনহামের কাছে আজকের হার আবার সেই সিটির পুরোনো ক্ষত বের করে দিল।

আরও পড়ুন