ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদ ইসলামের
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে তার দল নির্বাচনে (গণপরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে মনে করেন না তিনি।
নাহিদ ইসলাম বলেন, তার দল প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। এনসিপি শুধু বলেছে—সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও তার দলের আপত্তি নেই।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা নিয়ে ছড়ানো তথ্য মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে জনগণের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যেন বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।
