খুলনার ঝিলেরডাঙ্গায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হন ইজিবাইকের দুই যাত্রী। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
টেনসবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
