মাঠে অবতীর্ণ হলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

মাঠে অবতীর্ণ হলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী ও সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে অবতীর্ণ হলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামী ও সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে অবতীর্ণ হলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে। ইসলাম বিজয় মানুষ ইসলামের সৌন্দর্য দেখতে পাবে। এদেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হবে।

মানুষ নিরাপদে সবকিছু করতে পারবে। কিন্তু দেশবাসি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি ও দখল বাণিজ্যে মরিয়া হয়ে গেছে। চাঁদা না দেয়ায় দোকানীকে মারধরের সচিত্র সংবাদ, ভিডিও প্রকাশ হচ্ছে। তাদের ফ্যাসিবাদী আচরণে মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, ইসলামী ও দেশপ্রেমিক ঈমানদার জনতা ঐক্যবদ্ধ হলে দেশবিরোধী, ইসলামবিরোধী সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদীদের মোড়লীপনা বন্ধ হয়ে যাবে। আমাদের দেশকে নিয়ে আধিপত্যবাদী ও সাম্যাজ্যবাদী শক্তি তাদের খড়গহস্ত প্রসারিত করতে মরিয়া।

তিনি বলেন, মানবিক করিডোর এবং পার্বত্য অঞ্চলকে নিয়ে গভীর ষড়যন্ত্র দেশবাসী আঁচ করতে পারছে। মায়ানমার আর্মিকে মানবিক করিডোর দিলে সর্বত্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে উঠবে। পার্বত্য অঞ্চল নিয়ে কোন ধরনের টালবাহানা চলবে না।

শনিবার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজারের এলাকার একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর সভাপতি এমএম বিলাল হুসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তর জেলা শাখার ছদর মাওলানা মুহাম্মাদ তৈয়্যব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা নাজির আহমাদ ফাহিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ এরশাদী, দফতর সম্পাদক মাওলানা মুহাম্মাদ তাজুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-ফাহাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ রবিউল ইসলাম মিয়াজী সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু ইউছুফ, সহ-অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহজালাল, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আলমগীর হুসাইন, মোঃ নজীর ইসলাম ও মুহাম্মাদ জসিম উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ। এছাড়াও, নগর আওতাধীন উপজেলা ও ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *