জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত ১ মাসের বেশি নয় : আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত ১ মাসের বেশি নয় : আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে কোনভাবেই একমাস সময় নেয়ার আগ্রহ নেই জাতীয় ঐকমত্য কমিশনের। আগামী ২১ সেপ্টেম্বরের আগে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে না পারলে ২রা অক্টোবরের পর তিনি দেশে ফেরার পর তা চূড়ান্ত করতে হবে বলেও জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন।

বলেন যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব সংস্কার অধ্যাদেশ জারির মাধ্যমে ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিক সুপারিশ উপস্থাপন করতে পারলে তা সরকারের জন্য বাস্তবায়ন সহজ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে দেয়া চূড়ান্ত জুলাই সনদের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সেটি সংশোধন বা পরিবর্তন করতে কমিশন প্রস্তুত জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন বদ্ধপরিকর বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।