ঢাকা–১৩ তে ধানের শীষ ববি হাজ্জাজের মনোনয়ন জমা

ঢাকা–১৩ তে ধানের শীষ ববি হাজ্জাজের মনোনয়ন জমা

ঢাকা–১৩ সংসদীয় আসনে ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচনের লক্ষ্যে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন কমিশনের সকল আচরণ বিধিমালা ও প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তিনি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় জনাব ববি হাজ্জাজের সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির
যুগ্ন আহবায়ক হাজী মো: ইউসুফ, যুগ্ন আহবায়ক শাহ আলম, সদস্য আলহাজ নাসির উদ্দিন এবং তার বিশেষ সহকারী মো: ফজলে এলাহী তুষার। ববি হাজ্জাজ বলেন, তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রতি বিশেষ আহবান জানান।