বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক

সকালের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে ৭দিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

সকালে এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি হচ্ছে, সারাদেশে দলের কারযালয়ে সাতদিন কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ এবং দলের কারযালয়ে কোরআন খতম ।

রিজভী বলেন, ‘‘ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন থাকবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাচ ধারণ করবেন।”‘

‘‘প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাতদিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। নয়া পল্টনের কেন্দ্রীয় কারযালয়ে ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয় কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে।”

রিজভী জানান, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ নভেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হন।