পিমা এসোসিয়েটস লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা সংবাদ

পিমা এসোসিয়েটস লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা সংবাদ

গণমাধ্যমে “স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগ সিন্ডিকেট” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০ জুলাই সংবাদটি প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্য একটি অসাধু চক্র এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, পিমা এসোসিয়েটস লিমিটেডের সুনামের সাথে কাজ করে। সংশ্লিষ্ট দপ্তরে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী অদক্ষ কয়েকজনকে চাকরিচ্যুত করে যোগ্যদের নিয়োগ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অপপ্রচার চালানো শুরু হয়। কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত ধারাবাহিক সেবা দেয়া পিমা এসোসিয়েটের সম্মানহানি করার উদ্দেশ্যে যাচাই-বাছাই না করে সংবাদ প্রচার করা হচ্ছে।