ছুটে চলা ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা ড্যাব মহাসচিব ডা. শাকিল

ছুটে চলা ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা ড্যাব মহাসচিব ডা. শাকিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবাবঞ্চিত রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করা মানবিক সংগঠন ‘ছুটে চলা ফাউন্ডেশন’র উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

ছুটে চলা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, ক্যান্সার রোগীদের সহযোগিতা, রক্তদান, খাদ্য ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবগঠিত উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক, গণমাধ্যম ও আইন বিষয়ক দায়িত্বে আরও তিনজনকে রাখা হয়েছে। কমিটির সদস্যরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে পরামর্শ ও সহযোগিতা করবেন।

উপদেষ্টা কমিটি

প্রধান উপদেষ্টা: ডা. জহিরুল ইসলাম শাকিল
আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা: মোঃ জামাল হোসেন
গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা: জাহিদ রহমান
আইন বিষয়ক উপদেষ্টা: এস এম তাসমিরুল ইসলাম
শিল্প ও বানিজ্য বিষয়ক উপদেষ্টা: হুমায়ুন কবির

প্রতিষ্ঠাতা সদস্য

ছুটে চলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন— মোঃ ইসমাইল হোসেন, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ মাসুদ রানা তুহিন ও মোঃ ফেরদৌস হোসেন।

কার্যনির্বাহী পরিষদ

ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদে রয়েছেন—

সভাপতি: কাজী আব্দুর রউফ
সাধারণ সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন
সাংগঠনিক সম্পাদক: মোঃ রিফায়াত আলম চাকলাদার
কোষাধ্যক্ষ: মোঃ ইমাম হাসান
সিনিয়র সহ-সভাপতি: মোঃ জাহিদুজ্জামান মিয়া
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ফেরদৌস হোসেন
প্রচার সম্পাদক: মোঃ ইয়াসিন মিয়া
দপ্তর সম্পাদক: মাসুদ রানা তুহিন
যুগ্ম সাধারণ সম্পাদক: তামান্না শারমিন
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ মাহমুদুল হক
পথশিশু কল্যাণ বিষয়ক সম্পাদক: আদিবা আলিয়া
সহ-সাংগঠনিক সম্পাদক: আয়শা আক্তার
সহ-দপ্তর সম্পাদক: মোঃ ইউনুস
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম
সহ-প্রচার সম্পাদক: মেহজাবিন দেওয়ান অদিতি
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোঃ মোশারফ হোসাইন
আইন বিষয়ক সম্পাদক: এড. শম্পা রানী বনিক
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: আল আফনান
নারী ও শিশু বিষয়ক সম্পাদক: শামিমা রহমান

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবু বক্কর সিদ্দিক আবিদ, মোঃ বুলবুল আহম্মেদ, সবুজ মিয়া, মোঃ খাইরুল খান, মুহাম্মদ আব্বাস উদ্দিন ও মিতু আক্তার। সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাহিদ হোসেন ও সাইফুল ইসলাম

ছুটে চলা ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত, যার নিবন্ধন নম্বর ঢ-০১০১৬৭।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা আরও সম্প্রসারণ, জরুরি স্বাস্থ্যসেবা, রক্তদান, অ্যাম্বুলেন্স সেবা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন উপদেষ্টা কমিটির পরামর্শ ও সহযোগিতায় ছুটে চলা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম আরও সংগঠিত ও বিস্তৃত হবে এবং দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব হবে।