পরিমাপে কারচুপির অপরাধে তশোফা ফিলিং স্টেশনকে ৪ লক্ষ টাকা জরিমানা করলো বিএসটিআই

পরিমাপে কারচুপির অপরাধে তশোফা ফিলিং স্টেশনকে ৪ লক্ষ টাকা জরিমানা করলো বিএসটিআই

পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ৪,০০,০০০.০০ (চার লক্ষ) টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে তশোফা ফিলিং স্টেশন, ৬৩, শহীদ তাজউদ্দিন সরণি, মহাখালী, ঢাকা এর ০৪টি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম এবং ০৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি., ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট ০৪ টি বন্ধ করে দেয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন ।

জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।