১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার)।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, গত ১৫ মে ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষাবোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল।
শিক্ষাবোর্ড ১৩-১৫ জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও, শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয়।এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।
