৪ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১ মে ২০২৫ তারিখ হতে ১০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ৪টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫ টি গাঁজা গাছ (১০ টুকরো, ২ কেজি ৯০০ গ্রাম) সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর এবং জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে ১০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা এবং ১ টুকরো গাঁজা গাছের অংশ বিশেষ সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়।
পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, বরগুনা স্মারক নং ১০০৭ তারিখ ১৫ জুলাই ২০২৫ মোতাবেক কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত ৪ লক্ষ ১৩ হাজার ৭ শত টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা, ৮ কেজি ৩৯০ গ্রাম গাঁজা এবং ২ কেজি ৯০০ গ্রাম ওজন।
