গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব তা নিরসনে ময়নাতদন্ত করা হবে

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব তা নিরসনে ময়নাতদন্ত করা হবে

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা নিরসনে প্রয়োজনে কবর থেকে মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন বলে আগেই তা সম্ভব হয়নি ‌।

সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কাজ করছে। প্রতিবেদন জমা দিলেই বোঝা যাবে কারা দায়ী।

থার্ড টার্মিনালের ইমিগ্রেশন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  ইমিগ্রেশনে কি পরিমাণ জনবল প্রয়োজন হবে সেই প্রস্তুতি যেনো ঠিকঠাক মতো নেয়া যায় সেজন্যই এখন পরিদর্শন করা। এর অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক বেশি, আগের ভোগান্তি আর থাকবে না। টার্মিনালের কাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।