ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত তফসিল অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এসময় ডাকসুর অন্যান্য সব রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সবশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সবশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।
Copied from: https://rtvonline.com/
