বিএনপি মহাসচিবের সাথে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ
শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার।
সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেননি। তারা জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে।
গত ১৭ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেনে।
ঢাকায় নতুন হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা আহমেদ মারুফ চলতি বছরেরে মে মাসের প্রথমার্ধে হঠাৎ করে ছুটিতে যান। এরপর তিনি আর ফেরেননি।
নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
