দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরখানে ৪৪ নম্বর ওয়ার্ডে খাল পরিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরখান এলাকায় ৪৪ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। আগামী সাতদিনের মধ্যে খালের ময়লা আবর্জনা পরিষ্কার হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আহসান হাবীব মোল্লা, উত্তরখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, রফিকুল ইসলাম মূলক, রশিদ ভূঁইয়া, রবিউল হক বাবু, নুরুজ্জামান নূরু, থানা সদস্য, হিরন পারভেজ, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিম হাওলাদার মারজান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাছেদ, সাধারণ সম্পাদক মেহেদী খাঁন দুলাল, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন মিয়া।।
অর্ধশতাধিক নেতাকর্মী খাল পরিষ্কারে অংশগ্রহণ করেন।
