গভীর রাতে হাসপাতালে বেগম খালেদা জিয়া, ফিরলেন ১ ঘন্টা পর

গভীর রাতে হাসপাতালে বেগম খালেদা জিয়া, ফিরলেন ১ ঘন্টা পর

‘কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো এক ঘন্টা পর আবার বাসায় ফিরেছেন তিনি।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড 

গভীর রাতে হাসপাতালে বেগম খালেদা জিয়া, ফিরলেন ১ ঘন্টা পর বাসায় ফিরে এসেছেন তিনি।’’

‘‘ মেডিকেল বোর্ডের জরুরী প্রয়োজনে কিছু পরীক্ষা করানো প্রয়োজন ছিলো সেগুলো করতেই উনাকে হাসপাতালে নেয়া হয়েছিলো।’’

রাত ১ টা ১৮ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিসা শেষে আবার বাসায় ফেরেন ২ টা ৪৮  মিনিটে।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড এর অধিনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন আছেন।