মানুষের পাশে ছুটে চলা ফাউন্ডেশন, গঠিত হলো ঢাবি শাখা
অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো মানবিক সংগঠন ছুটে চলা ফাউন্ডেশন আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আশপাশে শতাধিক পথশিশুর মাঝে শিক্ষা সামগ্রী, খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। একঝাঁক তরুণের এই উদ্যোগে মুখে হাসি ফুটে ওঠে অবহেলিত শিশুদের।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান সৈকত আহমেদ শাওন, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী আব্দুর রউফ সুমন, মহাসচিব মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ইমাম হাসান, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, প্রধান সমন্বয়ক সুলতান রনি, নারী বিষয়ক সম্পাদক রেনেসা চাকমা, দপ্তর সম্পাদক স্বপন, সহ দপ্তর সম্পাদক লুৎফুর রহমান রিপনসহ কেন্দ্রীয় কমিটির আরও অনেকে।
নতুন কমিটির নেতৃত্বে যারা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির মূল দায়িত্বে রয়েছেন:
আহ্বায়ক: মুহাম্মদ আব্বাস উদ্দিন
যুগ্ম আহ্বায়ক: ইকবাল মাহমুদ, মেহেদী হাসান, লুৎফুর কবির রানা, আবির হোসেন গিয়াস, আব্দুল্লাহ আল ইমাম
সদস্য সচিব: ইয়াছমিন মিতু
যুগ্ম সদস্য সচিব: আশিকুর রহমান রাফি, মুইনুদ্দীন গাউছ, মো. মুজাহিদুর রহমান, শাকিল আহমেদ, রাকিবুল হাসান
কমিটিতে আরও রয়েছেন সদস্য হিসেবে:
ইকবাল মাহমুদ দ্বীপ, ওয়াহিদ আল ইসলাম, মো. সিফাত উল্লাহ, ওহিদুল ইসলাম, আকিবুল ইসলাম, আসিফ ও শাহনেওয়াজ রশিদ।
তরুণদের এই মানবিক নেতৃত্ব ভবিষ্যতে সমাজের আরও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে—এই প্রত্যাশায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ছুটে চলা ফাউন্ডেশনের প্রতিটি সদস্য একত্রে গড়তে চায় একটি সহমর্মী সমাজ—যেখানে কারো জন্য নয় কোনো অবহেলা, বরং থাকবে ভালোবাসা, সহানুভূতি আর একে অন্যকে এগিয়ে নেওয়ার প্রত্যয়।
