জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফটো এক্সিবিশন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
জুলাই গণ-অভ্যুত্থান মাস ২০২৫ পালন কর্মসূচীর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ফটো এক্সিবিশন শুরু হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৫ইং তারিখ বুধবার সকালে বিএমইউর শহীদ ডা. মিলন হলের সম্মুখ করিডোরে ফটো এক্সিবিশন উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। ফটো এক্সিবিশনে ১৬ই জুলাই শহীদ আবু সাঈদ হত্যাকান্ড, ৫ আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়সহ জুলাই বিপ্লবের নানা ঐতিহাসিক ঘটনাসমূহ স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। একই সাথে শহীদ ডা. মিলন হলে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি স্ক্রিনিং এবং রক্তদাতা নিবন্ধীকরণ কর্মসূচী পালন করা হয়। এছাড়া আজ বুধবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ
